--------------------------------- ১ ---------------------------------
দেবীরা সব মিনিস্কার্ট
দেবীদের বড্ড ডাঁট
আমি দেব্তা, আমি দেব্তা
আমি সিঙ্গল, ডবল খাট...
---------------------------------- ২ ---------------------------------
----------------------------------------------------------------------
তেমন করে ভাবিনি কোনওদিন
যেমন করে দিন যায়
কেমন করে আনমনে বসে
জড়িয়ে ধরছে লজ্জা
হাওয়ায় উড়ছে চুলগুলো সব
হাওয়ায় উড়ছি আমিও
হাওয়ায় উড়ছে বালুয়াড়ি, মেঘ,
পোষ্টঅফিস,ডাকপিওন।
আমাদের কোনও তাড়া নেই
আমাদের আমরাই সম্বল
আমাদের কোনও পথ নেই আজ
পথের ধারেই ঘর-বার।
নোনা জল লাগে চোখে মুখে এসে
নোনতা জলেরা গাল ছোঁয়
আমি আর তুমি ধীরে ধীরে হাঁটি
আমি আর তুমি হাঁটবই
শুধু হাঁটবই
আর হেঁটেই যাব আজীবন।
----------------------------------------------------------------------
No comments:
Post a Comment