বর্ষা
মনখারাপের অসুখ জানে
বিকেল মানেই বৃষ্টি
আমি ভাসলাম মেঘের টানে
তুই হলে জলে মিশতিস
জানলা জোড়া জলকাচ আর
অনেক দূরের নক্সা
ভুল ভেবে গিলি আলোর পাহাড়
মন খুলে খেলি বর্ষা
ভিজে হাত জুড়ে খুঁজে খুঁজে ফিরি
নদীশিরাফুলপাতা
মনখারাপের অসুখ মেখে
জল পড়ে কলকাতায় ।।
- ১৭ই আগষ্ট ২০১২
মনখারাপের অসুখ জানে
বিকেল মানেই বৃষ্টি
আমি ভাসলাম মেঘের টানে
তুই হলে জলে মিশতিস
জানলা জোড়া জলকাচ আর
অনেক দূরের নক্সা
ভুল ভেবে গিলি আলোর পাহাড়
মন খুলে খেলি বর্ষা
ভিজে হাত জুড়ে খুঁজে খুঁজে ফিরি
নদীশিরাফুলপাতা
মনখারাপের অসুখ মেখে
জল পড়ে কলকাতায় ।।
- ১৭ই আগষ্ট ২০১২
----------------------------------------------
বৃষ্টি থেমে যাওয়ার পরে...
স্যাঁতস্যাঁতে কলতলার শ্যাওলা ডিঙিয়ে
জল তুলতে যেতে ভয় হয়
যদি পিছলে পড়ি
আকাশের দিকে মুখ তুলে তাকাই
দু'এক ফোঁটা পড়ছে হয়ত
আর কয়েক ফোঁটা বাকি
ঠিক এই রকম সময় এলে, মাঝে মাঝে,
বুকের ঠিক মাঝখান থেকে
হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়ে আসে।
- ৮ই মার্চ ২০০৮
----------------------------------------------